হোম > জাতীয়

গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত করে ডাকটিকিট অবমুক্ত

স্টাফ রিপোর্টার

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’এর স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট,দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম,পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস. এম. শাহাবুদ্দিন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীদের ভূমিকা জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটটিতে।

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি এবং প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছিল, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

পেট্রোল-ডিজেল চালিত গাড়িতে বাড়ছে কর

নতুন পে-স্কেলের ঘোষণা, কার্যকর ১ জুলাই থেকে

ক্যান্সার আক্রান্তদের সহায়তা বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব

বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

জলবায়ু পরির্বতন ট্রাস্ট্রের জন্য ১০০কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা

কৃষিতে ভ্যাট-শুল্ক ছাড়ের বন্যা, কাজুবাদাম ও পাঙ্গাস আমদানিতে কড়াকড়ি

ক্যানসার-কিডনি রোগীদের জন্য সুখবর, কমতে পারে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম