হোম > জাতীয়

থানা ঘেরাও কর্মসূচি বাতিল সাত কলেজ শিক্ষার্থীদের

ঢাবি সংবাদদাতা

শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিভাগীয় বিচারের আওতায় আনা এবং প্রত্যাহারে দাবিতে আলটিমেটাম শেষে নিউমার্কেট থানা ঘেরাও কর্মসূচি বাতিল করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ৩টায় মুঠোফোনে আমার দেশকে এই তথ্য জানান সাত কলেজের আন্দোলনকারী ও ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান।

তিনি বলেন, আজকের সামষ্টিক নিরাপত্তার বিষয়ে থানা ঘেরাও কর্মসূচি থেকে পিছিয়ে এসেছি আমরা। এবং শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যরা বিচারের প্রক্রিয়ায় আছে তাই আমরা থানা ঘেরাও কর্মসূচি 'উইথড্র' করেছি।

তিনি আরো বলেন, সন্ধ্যা ছয়টায় সামগ্রিক বিষয়ে সাত কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করবে। সেখানে পরবর্তী কর্মসূচি ও পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিভাগীয় বিচারের আওতায় আনা এবং প্রত্যাহারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলটিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে দাবি মানা না হলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।

এসময় সাত কলেজ শিক্ষার্থীদের ছয় দফার মধ্যে ঢাবি থেকে আলাদা হয়ে যাওয়ার দাবি মেনে নেওয়ায় এটিকে স্বাগত জানিয়ে বাকি পাঁচ দফা দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। এর মধ্যে সাত কলেজের কাছে ঢাবি প্রশাসনের ক্ষমা চাওয়া, প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ বাকি দাবিগুলো না মানলে ঢাকা কলেজসহ সাত কলেজের সামনে দিয়ে 'শান্তিপূর্ণভাবে' ঢাবির বাস চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ