হোম > জাতীয়

বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার: আইন উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজিত ‘একতা, সংস্কার, এবং নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ আছে– গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো- গণহত্যার মামলা পরিচালনা করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠনের শুরুতে কোনো বিচারক বা তদন্ত কর্মকর্তা ছিল না। তবে এক সপ্তাহের মধ্যে একটি প্রসিকিউশন দল গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়া তাড়াহুড়ো করে বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। আইনি প্রক্রিয়ায় কোনো অবহেলা হবে না এবং বিচারিক কার্যক্রমে কোনো দেরি হবে না।’

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ