হোম > জাতীয়

হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আবেদনের শুনানি চলতি সপ্তাহে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে করা প্রসিকিউশনের আবেদন দুই-এক দিনের মধ্যে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে।

রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে গত ১৫ ডিসেম্বর একই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ২৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাড়ানোর বিষয়ে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেদিন প্রসিকিউটর তামীম বলেন, গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তা পর্যালোচনা করা হয়। রায়ে একটি অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপর একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে আপিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যেই এই আপিল দায়ের করে প্রসিকিউশন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

আগস্টে সড়কে ঝরল ৪৮১ প্রাণ, দুর্ঘটনা বেশি সকালে

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ