হোম > জাতীয়

বাংলাদেশে শুঁটকি রপ্তানি বন্ধে বিপাকে ভারতের শত শত পরিবার

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনে ক্ষতির মুখে পড়েছেন সুন্দরবনের শুঁটকি মাছ ব্যবসায়ীরা। ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও বকখালি এলাকার বহু পরিবার মূলত এ ব্যবসার ওপর নির্ভরশীল।

সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে বাংলাদেশে শুঁটকি রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এ ব্যবসা মুখথুবড়ে পড়েছে। এলাকার শত শত মৎস্যজীবী, যারা নদী ও সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে তা শুকিয়ে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে বিক্রি করতেন, এখন কার্যত তারা কর্মহীন। এ ব্যবসার মাধ্যমে তারা সারা বছরের রোজগার নিশ্চিত করতেন। কিন্তু বর্তমানে বিক্রি না হওয়ায় শুকনা মাছ জমে যাচ্ছে। এতে আয় কমে যাওয়ায় তাদের দিন চলছে ধারদেনা করে।

তার ওপর বর্ষা নামায় চরম অনিশ্চয়তায় ভুগছে এ ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারগুলো। তাদের বক্তব্য, সরকার যদি কৃষক, শ্রমিক ও মাঝিদের জন্য সাহায্যের হাত বাড়াতে পারে, তবে আমাদের কথাও ভাবা উচিত। আমরা কাজ করতে চাই কিন্তু বাজার নেই, রপ্তানির রাস্তাও বন্ধ।

স্থানীয়দের দাবি, দ্রুত এ সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকারকে এগিয়ে আসা উচিত। নইলে অদূর ভবিষ্যতে বহু পরিবারকে অনাহারে দিন কাটাতে হতে পারে। সুন্দরবনের প্রান্তিক মানুষের এ সংকটে সরকারি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

সাধারণত শীত পড়তেই জোরকদমে শুরু হয় শুঁটকি মাছ তৈরির কাজ। বাংলা থেকে এ শুঁটকি যায় আসাম, ত্রিপুরাসহ দেশের মধ্যে একাধিক রাজ্যে। সেই সঙ্গে বিপুল পরিমাণ শুঁটকি মাছ যায় বাংলাদেশেও।

ওপার বাংলায় শুঁটকির ভালো চাহিদা রয়েছে। তবে এ বছর বড় পাইকারি ব্যবসায়ীরা যারা বাংলাদেশে মাছ রফতানি করেন, তারা মাছ নিতে চাইছেন না দুই দেশে সাম্প্রতিক সম্পর্কের অবনতির কারণে।

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প

টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: আইসিটিমন্ত্রী