হোম > জাতীয়

শাপলা ট্রাজেডি স্মরণে প্রতিযোগিতা

আমার দেশ অনলাইন

ইতিহাসের একটি কালো অধ্যায় শাপলা চত্বর গণহত্যা। ২০১৩ সালের ৫ মে রাতের অন্ধকারে শাপলা চত্বরে সংঘটিত হওয়া এই ট্রাজেডি স্মরণে এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার লক্ষে ‘শাপলা স্মৃতি সংসদ’ আয়োজন করেছে বিশেষ ‘শাপলা স্মৃতি প্রতিযোগিতা-২০২৬’।

প্রতিযোগিতায় সৃজনশীল মেধা প্রকাশের ঘোষণা দিয়েছে শাপলা স্মৃতি সংসদ। প্রতিযোগিতায় সাত বিভাগে বিজয়ীদের জন্য ল্যাপটপ, ট্যাব ও কিন্ডেল রিডারসহ সর্বমোট ২৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।

প্রতিযোগিতার বিভাগসমূহ: স্মৃতিচারণ, প্রবন্ধ, গল্প, রচনা, ছড়া, কবিতা এবং কুইজ—এই সাতটি বিভাগে যেকোনো শিক্ষাধারার শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। এবারের বিষয়বস্তুতে ‘শাপলা গণহত্যা’ ও ‘৫ মে ২০১৩’-এর ঐতিহাসিক প্রেক্ষাপটকে প্রাধান্য দেওয়া হয়েছে। কুইজ প্রতিযোগিতার জন্য ‘শহীদনামা (সংক্ষিপ্ত সংস্করণ)’ ও ‘কারাগার থেকে বলছি’ বই দুটিকে পাঠ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পুরস্কারের বিশেষত্ব: বিজয়ীদের মেধার মূল্যায়নে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার:

১ম ও ২য় পুরস্কার: ল্যাপটপ, সনদপত্র ও ক্রেস্ট।

৩য় থেকে ৫ম পুরস্কার: ট্যাব, সনদপত্র ও ক্রেস্ট।

৫ম থেকে ১০ম পুরস্কার: কিন্ডেল ই-বুক রিডার, সনদপত্র ও ক্রেস্ট।

কুইজ বিশেষ পুরস্কার: ১১তম থেকে ৫০তম স্থান অধিকারীদের জন্য বই, সনদপত্র ও ক্রেস্ট।

অংশগ্রহণের নিয়মাবলি: আগ্রহী প্রতিযোগীদের আগামী ১ মে, ২০২৬ তারিখের মধ্যে তাদের লেখা জমা দিতে হবে। প্রবন্ধ ও স্মৃতিচারণের ক্ষেত্রে শব্দসীমা ২০০০, গল্পের জন্য ১৫০০ এবং রচনার জন্য ৫০০ শব্দ নির্ধারণ করা হয়েছে। ছড়া ও কবিতা হতে হবে অনূর্ধ্ব ১৬ লাইনের।

কুইজ ও রেজিস্ট্রেশন: কুইজ প্রতিযোগিতাটি আগামী ১ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন ফি মাত্র ১১৩ টাকা।

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানা:

ই-মেইল: shaplasmritysangsad@gmail.com

সরাসরি বা কুরিয়ারে পাঠানোর ঠিকানা: শাপলা স্মৃতি সংসদ, ৪১/২৫, ব্লক বি, রোড নং-৩, চাঁন মিয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

ইতিহাসের সাক্ষী হতে এবং সৃজনশীল লেখনীর মাধ্যমে এই মহতী উদ্যোগে শামিল হওয়ার জন্য সকল স্তরের নাগরিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

দায়িত্বে অসম্ভব চাপ অনুভব করছি: প্রধানমন্ত্রী

খুলনায় আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় আসকের উদ্বেগ

উষ্ণবৃষ্টির সঙ্গে ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ

হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ: আইএসপিআর

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের নথি

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা