হোম > জাতীয়

সুইজারল্যান্ডে পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের অনুমোদন

আতিকুর রহমান নগরী

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সুইজারল্যান্ডের জেনেভাতে একটি স্থায়ী মিশন থাকলেও বার্নে কোনো পৃথক দূতাবাস ছিল না। বিশ্বের বেশিরভাগ দেশের দূতাবাস বার্নে অবস্থিত হওয়ায় এই নতুন মিশন স্থাপনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এতদিন জেনেভার স্থায়ী মিশন থেকেই জাতিসংঘ সংশ্লিষ্ট কাজের পাশাপাশি দূতাবাসের নিয়মিত কূটনৈতিক ও প্রশাসনিক দায়িত্বগুলো পালন করা হতো।

প্রেস উইং আরও জানায়, সুইজারল্যান্ড বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার হওয়ায় বার্নে একটি স্বাধীন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মিশনের কার্যক্রম শুরু করতে প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। এই দূতাবাসটি চালু হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও সুসংহত হবে এবং প্রবাসী সেবার মান বাড়বে। উল্লেখ্য যে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৮২টি মিশন অফিস রয়েছে। বার্নের এই নতুন দূতাবাসটি সেই তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে।

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব