হোম > জাতীয়

ওষুধের কাঁচামাল শিল্প উন্নয়নে ১১ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার

দেশে ওষুধের কাঁচামাল (এপিআই) শিল্পের উন্নয়নে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্যসচিব সাইদুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে খাতটির উন্নয়নে একটি সুস্পষ্ট কর্মপদ্ধতি তৈরি করে সরকারকে প্রতিবেদন দেবে কমিটি।

রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এবং সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিভাগের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি।

কমিটির দায়িত্বে বলা হয়েছে, দেশে কাঁচামাল উৎপাদন বাড়াতে কৌশলগত নীতিমালা প্রণয়ন, স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের রপ্তানি বৈচিত্র্যকরণ কৌশল সম্পর্কিত কমিটির সুপারিশসমূহ বাস্তবায়নে সমন্বয়, নিয়ন্ত্রণগত, আর্থিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে সুপারিশ প্রদান, পুনঃঅর্থায়ন, পুনঃতফসিলীকরণ, শুল্কনীতি, ভ্যাট অব্যাহতি ও রপ্তানি সহায়তাসহ টেকসই প্রণোদনা কাঠামো প্রণয়ন।

এছাড়াও সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে খাতভিত্তিক লক্ষ্য পূরণে অগ্রগতি মূল্যায়ন ও প্রয়োজনীয় নীতিগত নির্দেশনা প্রদান।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ