হোম > জাতীয়

এবারের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

এবারের বিশ্ব ইজতেমা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সচিবালয়ে তাবলীগ জামাতের দু’পক্ষের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

তাবলীগ জামাতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। নির্বাচন উপলক্ষে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা অনুষ্ঠিত হবে।

ধর্ম উপদেষ্টা জানান, পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সম্মতি জানিয়েছে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ। তবে কারা আগে ইজতেমা করবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেছেন যে, ইজতেমা দুই পর্বে হলেও কোন পক্ষ আগে করবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি সরকার। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোন সম্ভাবনা ও পরিকল্পনা নেই সরকারের।

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ

মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে ফেরানোর দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

সৌদিতে হামলায় বাংলাদেশিদের হতাহতের ঘটনায় ধর্মমন্ত্রীর নিন্দা

রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল দূতাবাস