হোম > জাতীয়

১ সপ্তাহের মধ্যে নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

বিশেষ প্রতিনিধি

সব নির্বাচন কেন্দ্রে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ কিংবা ক্ষেত্র বিশেষে বিকল্প সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আসন্ন পবিত্র রমজান মাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা বলেন, যেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় প্রয়োজনে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্তসংখ্যক বিদ্যুতের মোবাইল ভ্যান, ডিজেল, জেনারেটর প্রস্তুত রাখতে হবে। যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সেসব এলাকায় সংযোগের ব্যবস্থা করতে হবে। যেসব দুর্গম এলাকা বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব না সেসব এলাকায় জেনারেটর কিংবা সৌর বিদ্যুৎয়ের ব্যবস্থা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সর্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। এজন্য সেন্ট্রাল মনিটরিং, লোকাল মনিটরিং টিম, নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে।

সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। দুর্গম এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য জেলা প্রশাসন প্রয়োজনমতো ব্যবস্থা গ্রহণ করবে। পল্লী বিদ্যুতের বিভিন্ন টিম কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে নজর রাখবে।

সভায় জানানো হয় আসন্ন রমজান মাস, গ্রীষ্মকালে ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। এজন্য সকলকে বিদ্যুতের ব্যবহারে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়। সভায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংস্থাগুলো অতিরিক্ত চাহিদার সময়গুলোতে তাদের সরবরাহ পরিকল্পনা উপস্থাপন করেন। মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর সংস্থার সমন্বয়ের মাধ্যমে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে সভায় জানানো হয়।

এছাড়া এ সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ে এসির ব্যবহারে সংযমী হওয়ার জন্য, অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীগণকে অনুরোধ করা হয়। সবাই উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা রোজাদারদের যেন ভোগান্তি না হয় সেদিকে সজাগ থাকতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগসহ সকলকে নির্দেশ প্রদান করেন।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে