হোম > জাতীয়

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও দেশটির উপ-তথ্যমন্ত্রী যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বুধবার (১০ জুন) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের সিএমজি সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) শহর হিসেবে পরিচিত চংচিংয়ে এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য (ফেক নিউজ) এবং বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিশ্বের উন্নয়ন, শান্তি ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্য ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।

তিনি বাংলাদেশ ও চীনের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাদারিত্বের মান বাড়াতে পারস্পরিক প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক গণমাধ্যমের প্রায় ৩০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অধিবেশন শেষে সম্মেলনে গণমাধ্যম সংশ্লিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিভিন্ন আধুনিক উদ্যোগ, প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হয়।

এ আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা, প্রযুক্তি নির্ভর আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক নতুন দিগন্ত ও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা।

তথ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রাতে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

মাসুদ কামালের মন্তব্যে চিকিৎসক সংগঠনগুলোর নিন্দা, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি মন্ত্রীর প্রশংসা