হোম > জাতীয়

লিবিয়া উপকূলে নিহত ২০ বাংলাদেশির লাশ দাফন

ডেস্ক রিপোর্ট

লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় ২০টি লাশ দাফন করা হয়েছে।

শনিবার ত্রিপোলির বাংলাদেশে দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

লিবিয়ার স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করছে, তারা বাংলাদেশি নাগরিক। তবে তারা বাংলাদেশি নাগরিক কিনা-লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তা এখনো নিশ্চিত হতে পারেনি।

তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধরে নিয়েছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। কিন্তু লাশের কাছ থেকে কোনো নথি পাওয়া যায়নি। ঘটনার স্থানটি পূর্ব সরকারের (jurisdiction) আওতাধীন এবং রাজধানী বেনগাজিতে অবস্থিত। দূতাবাস এখনো ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছাড়পত্র পায়নি।

গত বৃহস্পতিবার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এক পোস্টে জানায়, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুইদিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে।

এছাড়া, উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।

উল্লেখ্য, নৌকাডুবির ঘটনায় লাশের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ