হোম > জাতীয়

প্রতিবন্ধীদের মাসিক ভাতা ১ হাজার টাকা করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা সাড়ে ৩৪ লাখ; জনপ্রতি ভাতা পাচ্ছেন ৯০০ টাকা করে।

নতুন অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের ভাতা ১০০ টাকা বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখ করা হবে। আর মাসিক ভাতা বাড়িয়ে করা হবে ১ হাজার টাকা।

দেশে বর্তমানে ৮১ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা পাচ্ছেন। নতুন অর্থবছরে সেই সংখ্যা ১ লাখে উন্নীত করা এবং স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা করার প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী।

বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে নতুন অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

শারদীয় দুর্গাপূজা শুরু, ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য