হোম > জাতীয়

উত্তপ্ত গোপালগঞ্জ, খালেদা জিয়ার সেই ঘোষণা শেয়ার করে যা বললেন পিনাকী

আতিকুর রহমান নগরী

সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।

এই প্রেক্ষিতে বুধবার খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণার একটি ফটোকার্ড শেয়ার করেছেন জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, এখনই সময়, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক ঘোষণা বাস্তবায়নের।

২০১৩ সালে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যেতে বাধা দেয় কিছু পুলিশ সদস্য। টানা দুই ঘণ্টা চেষ্টা করেও গুলশানের বাসা থেকে বের হতে না পেরে পুলিশ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।

এমনকি পুলিশের কিছু সদস্য তার বাসার ভেতরে ঢুকে পড়ে। তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন খালেদা জিয়া বলেন বলেন, বাড়ি কোথায়, গোপালগঞ্জ জেলায়? গোপালগঞ্জের নাম পাল্টে দেবো। গোপালগঞ্জ বলে কিছু থাকবে না।

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড়

সন্দেহভাজন আরো তিনজন তদন্তের আওতায়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএসের কার্যক্রম বিস্তৃত

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর