হোম > জাতীয়

বিমানের ২ ফ্লাইট বাতিল, সময় পুনঃনিধার্রণ

স্টাফ রিপোর্টার

উড়োজাহাজ সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুটি ফ্লাইট বাতিল হয়েছে এবং পরবর্তীতে সময় পুনঃনিধার্রণ হয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, মঙ্গলবার ফ্লাইট দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার কথা ছিল। কিন্তু উড়োজাহাজের সংকটে বিকাল ৩টা ৪৫ মিনিটের ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইট এবং বিকাল ৫টা ৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশের জিএমপিআর এ বি এম রওশন কবির আমার দেশকে জানান, কুয়েত এবং দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিলের কারণ হচ্ছে এয়ারলাইন্সের এয়ারক্রাফট স্বল্পতা।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রোমে একটি ফ্লাইট ২৬২ জন যাত্রী নিয়ে গ্রাউন্ডেড হয়ে আছে। সেটি মেরামতের কাজ চলছে। যার ফলে শিডিউল অনুযায়ী উড়োজাহাজ দেওয়া যাচ্ছে। এ কারণে দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাতিল দুটি ফ্লাইটের যাত্রীদের বিষয়ে তিনি বলেন, ঢাকা-কুয়েত রুটের বিজি ৩৪৩ ফ্লাইটটি আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইটটি বিকাল ৫টা ৫ মিনিটে ঢাকা ছেড়ে যাবে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী