হোম > জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ

স্টাফ রিপোর্টার

দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুর্যোগ পূর্বকালীন প্রস্তুতি, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশকে বৈশ্বিক ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত এ অভিমত ব্যক্ত করেন।

সাক্ষাৎকার বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ভূমিকম্পের উদ্ধার অভিযান, আগাম সতর্কবার্তা ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) এবং উদ্ধার কেন্দ্র (রেসকিউ সেন্টার) নির্মাণের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাংলাদেশকে আরও সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচিত সরকারের মেয়াদে ইইউভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় ও গভীর হবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পূর্বপ্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রম বিশ্ব দরবারে দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বাংলাদেশকে বিভিন্ন দুর্যোগে ও উন্নয়নমূলক খাতে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান। এ সময় তিনি মিয়ানমার থেকে বলপ্রয়োগে বাস্তুচ্যুত ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইউরোপীয় ইউনিয়নের জোরালো কূটনৈতিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এএস

মুজিব হত্যার আগে কেমন ছিল বাংলাদেশ

চিকিৎসার জন্য বিদেশ নয়, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়তে চায় সরকার

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

জন্মদিনের পার্টির আড়ালে নাশকতার পরিকল্পনা

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

জনগণ আপনার অপেক্ষায় আছে, আসুন, হাসিনাকে সোহেল তাজ

শনিবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান