হোম > জাতীয়

সোমবার থেকে সচিবালয়ে কাজ করতে পারবেন সাংবাদিকরা

বিশেষ প্রতিনিধি

নতুন করে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে। ততদিন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যায় পাশে ব্যবস্থা করা হবে। যা সোমবার থেকে দেয়া হবে। কতসংখ্যক অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া হবে তা নীতিমালা অনুযায়ী দেয়া হবে। প্রয়োজনে সাংবাদিক সংগঠন ও সম্পাদকদের সাথে আলোচনা হবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রি. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

আগামীকাল থেকে সচিবালয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও। সচিবালয়ের সামনে তিনি বলেন, সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে। আগামীকাল থেকে সীমিত সংখ্যক সাংবাদিকদের অস্থায়ী পাশ দেওয়া হবে। এখন যে নীতিমালা আছে সেই আলোকে নতুন করে সাংবাদিকদের পাশ দেয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ৩ হাজারের বেশি অ্যাক্রিডিটেশন কার্ড বিগত সময়ে দেয়া হয়েছে। তারা সবাই সাংবাদিক না। যাচাই বাছাই করা হবে এসব। আপাতত স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এখন একটি অস্থায়ী পাস দেয়া হবে। তবে সীমিত পর্যায়ে, তা দিয়ে ঢুকতে পারবে সাংবাদিকরা সচিবালয়ে। কাল পরশু থেকে আবেদন নেয়া হবে। বর্তমানে যেসব স্থায়ী অস্থায়ী পাস আছে সবই বাতিল।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে