হোম > জাতীয়

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার সকালে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আবু আলম শহীদ খান ও তার স্ত্রীর আয়কর ফাঁকির বিষয়ে তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। তাদের ব্যাংক অ্যাকাউন্ট দুই সপ্তাহ আগে জব্দ করেছে এই ইউনিট।

১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকার বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনা উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরলে শহীদ খানকে ওএসডি হয়ে থাকতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।

সে সময় তিনি অত্যন্ত প্রভাবশালী সচিব হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে তিনি ২০১৫ সালে অবসরে যান।

এদিন ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার বাড়ল লঞ্চভাড়া

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক