হোম > জাতীয়

শিবির প্যানেলের চার নারী প্রার্থীই বিজয়ী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র চার নারী প্রার্থীই বিভিন্ন পদে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তিনি ১০,৬৩১ ভোট পেয়েছেন। ইনকিলাব মঞ্চ থেকে এই প্যানেলে যুক্ত হন ফাতিমা তাসনীম জুমা। তিনি সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী।

ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না লড়েছেন সদস্য পদে। তিনি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তামান্না ১০,০৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের উম্মে সালমা। উম্মে সালমা ৯ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি সুফিয়া কামাল হলের অনাবসিক শিক্ষার্থী।

আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফাসানা আক্তার এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদস্য পদে। তিনি কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী। তিনি ৫৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার