হোম > জাতীয়

যে উপদেষ্টাদের সম্পদ বেড়েছে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

যে উপদেষ্টাদের সম্পদ বেড়েছে

ওয়াহিদউদ্দিন মাহমুদ: তার সম্পদ ১৫ কোটি ৯ লাখ ১৩ হাজার ১০২ টাকা থেকে বেড়ে ১৬ কোটি ২২ লাখ ৯৫ হাজার ৪৮৩ টাকা হয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ: তার সম্পদ ৭ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭১৮ টাকা থেকে বেড়ে ৭ কোটি ১৬ লাখ ১৫ হাজার ২৬ টাকা হয়েছে। তার স্ত্রী পারভীন আহমেদের সম্পদ ৪ কোটি ৬৪ লাখ ২৭ হাজার ৩০৫ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৯৯৭ টাকা হয়েছে।

আদিলুর রহমান খান: উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ায় তার সম্পদ ৯৮ লাখ ২২ হাজার ৭ টাকা থেকে লাফিয়ে ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ২৬৯ টাকা হয়েছে। তার স্ত্রী ড. সায়রা রহমান খানের সম্পদও ৫ কোটি ১৯ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ টাকা হয়েছে।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার: তার সম্পদ ৪ কোটি ৪৬ লাখ টাকা থেকে বেড়ে ৫ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৫৩৫ টাকা হয়েছে। তার স্ত্রী ডা. রমা সাহার সম্পদও ৩ কোটি ১৪ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৪০ লাখ টাকা হয়েছে।

ড. আসিফ নজরুল: তার সম্পদ ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৩ টাকা থেকে বেড়ে ১ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ২৩২ টাকা হয়েছে। তার স্ত্রী শীলা আহমেদের সম্পদ ২ কোটি ১ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ৪৪ লাখ টাকা হয়েছে।

ফারুক ই আজম: তার সম্পদ ১ কোটি ৭৬ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী শামীমা ফারুকের সম্পদ ৩৬ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ৩৯ লাখ ৭৩ হাজার টাকা হয়েছে।

বি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন: তার সম্পদ ৩ কোটি ২৪ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৫১ লাখ টাকা হয়েছে।

শারমীন এস মুরশিদ: তার সম্পদ ১০ কোটি ৬৫ লাখ টাকা থেকে বেড়ে ১০ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার ৭১৯ টাকা হয়েছে। তার স্বামী হুমায়ুন কাদের চৌধুরীর সম্পদও ৭ কোটি ৩৫ লাখ থেকে বেড়ে ৮ কোটি ৩৫ লাখ টাকা হয়েছে।

লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম: তার সম্পদ ২ কোটি ৬১ লাখ টাকা থেকে বেড়ে ২ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে।

আলী ইমাম মজুমদার: তার সম্পদ ৩ কোটি ৩৭ লাখ টাকা থেকে বেড়ে ৩ কোটি ৮৮ লাখ টাকা হয়েছে।

ড. চৌধুরী রফিকুল আবরার: তার সম্পদ ৭ কোটি ২ লাখ টাকা থেকে বেড়ে ৭ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী অধ্যাপক তাসনিম সিদ্দিকীর সম্পদ ৭ কোটি ৮২ লাখ থেকে বেড়ে ৮ কোটি ২৯ লাখ টাকা হয়েছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান: তার সম্পদ ৬ কোটি ৪৭ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ৭২ লাখ টাকা হয়েছে। তার স্ত্রী দিলরুবা কবিরের সম্পদ ৩ কোটি ৭ লাখ থেকে বেড়ে ৩ কোটি ১৭ লাখ টাকা হয়েছে।

নূরজাহান বেগম: তার সম্পদ ৬ কোটি ২০ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৬৬৩ টাকা হয়েছে।

ফরিদা আখতার: তার সম্পদ ৮১ লাখ থেকে বেড়ে ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৬০ টাকা হয়েছে। তার স্বামীর সম্পদও ১ কোটি ৬ লাখ থেকে বেড়ে ১ কোটি ১০ লাখ টাকা হয়েছে।

ড. আ ফ ম খালিদ হোসেন: তার সম্পদ ৮৮ লাখ থেকে বেড়ে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ১০২ টাকা হয়েছে। তার স্ত্রী কামরুন্নেসা হাসিনার সম্পদ ১০ লাখ থেকে বেড়ে ১৪ লাখ টাকা হয়েছে।

শেখ বশিরউদ্দীন: তার মোট সম্পদ ৯১ কোটি ১০ লাখ টাকা থেকে বেড়ে ৯১ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৮৯৫ টাকা হয়েছে।

লে. জে. (অব.) আব্দুল হাফিজ: তার সম্পদ ১২ কোটি ৭২ লাখ টাকা থেকে বেড়ে ১৩ কোটি ৫৭ লাখ টাকা হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা

হাম উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু

আমরা চাই, বিরোধী দল সরকারের ভুল ধরিয়ে দেবে এবং সমাধানের পথ বের করবে