হোম > জাতীয়

জীবনের আলো নিভে গেল আলোকচিত্রী চঞ্চল মাহমুদের

বিনোদন ডেস্ক

না ফেরার দেশে চলে গেছেন দেশের ‘ফ্যাশন ফটোগ্রাফির’ পরিচিত মুখ চঞ্চল মাহমুদ। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চার দিন আগে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। চঞ্চল মাহমুদের মৃত্যুর খবর নিজের ফেসবুকে পোস্ট দেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ।

তিনি আরো জানান, ২১ জুন (শনিবার) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে।

সাড়ে চার দশকের বেশি সময় ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। দেশে ফ্যাশন ফটোগ্রাফিতে তিনি পরিচিত মুখ।

বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত