হোম > জাতীয়

ঢাকাসহ দুই জেলায় দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

হাসপাতাল, পায়রা বন্দর ও গাজীপুর সিটি কর্পোরেশনে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের ৩টি এনফোর্সমেন্ট ইউনিট রোববার অভিযান পরিচালনা করে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা মো. আকতারুল ইসলাম আমার দেশকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল: বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও হাসপাতাল পরিচালনায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রোববার দুর্নীতি দমন কমিশন- দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে অভিযান পরিচালিত করে।

অভিযানকালে দুদক টিম হাসপাতালের পরিচালকের সাথে সাক্ষাৎ করে এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে।

নথিপত্রে দেখে, যন্ত্রপাতি ক্রয়ে সংক্রান্ত অনিয়মে প্রাথমিক সত্যতা পায়। এ ছাড়া প্রকল্পের অর্থায়নে ১৫৭ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ শেষে নিজ প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর চাকরি করবে এমন শর্তে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হলেও, প্রশিক্ষণ শেষে ৮৫ জন কর্মকর্তা হাসপাতালে যোগদান করেননি মর্মে টিম জানতে পারে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের অনিয়মের সত্যতাও পাওয়া যায়।

পায়রা বন্দর: প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত অভিযোগে দুদক পটুয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা করে। পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাস্থল পরিদর্শন ও নথিপত্রে পর্যালোচনায় দেখে, পায়রা পোর্ট ফাস্ট টার্মিনাল এন্ড কানেক্টিভিটি প্রজেক্টে জেটির পাইলিং দরপত্রে ইস্পাত দিয়ে করার কথা থাকলেও বেশিরভাগই কংক্রিট দিয়ে করা হয়েছে। এতে ব্যয় হ্রাস হওয়ার কথা থাকলেও ব্যয় হ্রাস পায়নি। এ ছাড়াও, উক্ত প্রকল্পের টার্মিনাল ব্যাকআপ ইয়ার্ডে ভরাট কাজে লোকাল বালু ব্যবহার করা হয়েছে। এনফোর্সমেন্ট টিম স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, প্রকল্পের আওতায় যে সকল রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে, সেখানে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও, নির্মাণের কয়েকদিন পরেই রাস্তার বিভিন্ন স্থান ধসে গেছে।

ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ: গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অনুমোদন ব্যতিরেকে নিম্নমানের নির্মাণসামগ্রী দ্বারা ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)-এর প্রতিনিধিসহ দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দেখা যায়, ভবনটির ৩ তলা পর্যন্ত নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। ভবনটি অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে কিনা এবং তা ঝুঁকিপূর্ণ কিনা তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ

ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি

আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

তুম হামসে মোহাব্বত করো, হাম বেওফাই করেঙ্গে নেহি: সংসদে পার্থ

সচিবালয়ে দর্শনার্থীদের পাস নিয়ে নতুন নির্দেশনা

বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই আ.লীগের: পার্থ

ডিজিটাল আইনগুলো মত প্রকাশে এখনো ঝুঁকিপূর্ণ

বঙ্গোপসাগর উত্তাল, কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সবাই আমাকে ভালোবেসে কচলায়: সংসদে বিরোধীদলীয় নেতা