হোম > জাতীয়

ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংকে শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ড. ইউনূস। এ সময় তিনি হাইকমিশনে শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন।

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বেলা সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

দেশটির প্রয়াত প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের শোক পালন করছে ভারত।

ড. ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিংয়ের সঙ্গে তার স্মৃতি শেয়ার করেন।

প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করে ড. ইউনূস বলেন, ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে সিং একটি বড় ভূমিকা পালন করেছিলেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ