হোম > জাতীয়

শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায়: পরিবেশ ও বন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মেছো বিড়াল সংরক্ষণ শুধু প্রাণী অধিকার নয়, এটি পরিবেশ রক্ষার জন্যও জরুরি। প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায়। এটি হত্যা চলতে থাকলে বিলুপ্তির ঝুঁকিতে পড়বে। তাই জনসচেতনতা বাড়াতে হবে।

শনিবার বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকরা মেছো বিড়াল রক্ষায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীকেও কাজে লাগানো হবে। তবে প্রকৃতিপ্রেমীদের সম্পৃক্ত করাই বেশি কার্যকর হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম শুধু দুঃখ প্রকাশ নয়, মেছো বিড়ালের পরিবেশগত গুরুত্বও তুলে ধরতে হবে। জেলা প্রশাসকদের প্রতি আহ্বান, শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ান।

পরিবেশ উপদেষ্টা বলেন, শুধু মেছো বিড়াল নয়, সব বিপন্ন প্রাণী রক্ষায় নিষ্ঠুরতা বন্ধ করতে হবে। অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। প্রকৃতির প্রতি দায়িত্ববোধ বাড়াতে হবে। কার্যকর বনায়ন পরিকল্পনা নিলে সংকট কাটানো সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। আরও বক্তব্য রাখেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ