হোম > জাতীয়

যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে : ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ যেমন কর্ম করবে, তেমনই ফল পাবে। যারা এক সময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে। আল্লাহ কাউকে কখনোই ছেড়ে দেন না।

সোমবার (১৭ নভেম্বর) রাতে কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ইয়াবার ব্যাবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না-এগুলো হারাম। এ ইয়াবা খেয়ে সমাজে খুনোখুনি, অশান্তি, পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। মাদক থেকে দূরে থাকুন, সমাজকে রক্ষা করুন।

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ইসলামিক দলগুলো এক হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

অভূতপূর্ব সূচনায় গণতান্ত্রিক সংসদের নবযাত্রা

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস