হোম > জাতীয়

পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি

যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতির চাহিদা অনুযায়ী একচেটিয়া হারে ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ,মোজাম্মেল হক চৌধুরী এমন হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ২০২২ সালের আগষ্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতিকিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ ও লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কয়েক দফায় কমতে কমতে ১০০ টাকা আসলে সরকার তিনদফায় ৮ পয়সা বাস ভাড়া কমে লঞ্চেও অনুরুপ ভাড়া কাগজেপত্রে কমানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোন বাসে ও লঞ্চে কমানো ভাড়ার সুবিধা পাইনি দেশের যাত্রী সাধারণ। এই কমানো ভাড়া সুফল যাত্রীরা পাচ্ছে কিনা কোন প্রকার তদারক করেনি সরকার। এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয় অর্থাৎ ১ টাকা বাড়ানোর কারণে বাস মালিকেরা ৬৪ শতাংশ ও লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে স্ব-স্ব মালিক সমিতি।

এসব যৌক্তিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খান তথ্য তুলে ধরার কারণে বার বার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে বাস ও লঞ্চের মালিক সমিতি স্বৈরাচার সরকারের ন্যায় একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা করছে। সরকারের কিছু আমলারা সাময়িক লাভবান হয়ে যাত্রীপ্রতিনিধি বাদ রেখে বাস ও লঞ্চ মালিকদের এমন অযৌক্তিক ভাড়া সমন্বয়ের নামে ভাড়া বাড়িয়ে দিতে মরিয়া উঠেছে বলে অভিযোগ করেন তিনি।

এমবি

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব