হোম > জাতীয়

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের চিফ অব স্টাফের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল Mamadou Zephirin ঢাকা সেনানিবাসস্থ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু'দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ'কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে, সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং কক্সবাজার এরিয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ