হোম > জাতীয়

২৫৪ জন অসচ্ছল সাংবাদিক পরিবার পেলেন ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লক্ষ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১৪টি।

মঙ্গলবার ঢাকার তথ্য ভবনে এই অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

চেক বিতরণ অনুষ্ঠানে সচিব বলেন,'অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান বিতরণ একটি চলমান প্রক্রিয়া।' সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,'অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের পাশাপাশি তাঁদের কল্যাণে ভবিষ্যতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।'

তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।' তিনি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সহসভাপতি খায়রুল বাশার, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এবং সাংবাদিক শাহিন হাসনাত।

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

ঢাকার যানজট নিরসনে ২৪ সংস্থার সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পে-স্কেল: প্রথমবার চালু ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে মিলবে কত টাকা