হোম > জাতীয়

খালেদা জিয়ার সময়ে ইরানের সাথে সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে উঠেছিল

আতিকুর রহমান নগরী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে এই শোক জানায়।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক ছিল।

ইরান দূতাবাস আরও উল্লেখ করে, বেগম খালেদা জিয়া একজন প্রখ্যাত জাতীয় নেত্রী হিসেবে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জনগণের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার শাসনামলে দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে আরও দৃঢ় হয়।

বিবৃতিতে মরহুমার পরিবার, বিশেষ করে তার ছেলে তারেক রহমানসহ দলীয় সহকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তার আত্মার শান্তি কামনা করা হয়।

এসআর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে