হোম > জাতীয়

দেশের উন্নয়নে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে: প্রাথমিক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের উন্নয়নে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব প্রদান করতে হবে।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান ও তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রাথমিক উপদেষ্টা বলেন, আমাদের দেশে প্রচুর উচ্চশিক্ষিত লোক রয়েছে, যারা বেকার ও অদক্ষ। ফলে এই শিক্ষার কোন মূল্য নেই। তাদেরকে সত্যিকার অর্থে জনসম্পদে রূপান্তরিত করতে হলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় সামগ্রিকভাবে পরিবর্তন আনতে পারলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। নাহলে আমাদের দেশে শিক্ষিত বেকার বৃদ্ধি পাবে। এ সময় তিনি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ঝরে পড়া’র মূল কারণ হচ্ছে দারিদ্র্য। এক্ষেত্রে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ তারা দক্ষতাভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজারের চাহিদাভিত্তিক শিক্ষা কর্মসূচির উপর জোর দিচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপদেষ্টা ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।‌ ব্যক্তি ক্যাটাগরিতে প্রদীপ বিশ্বাস, প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ইউসেপ, বাংলাদেশ ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ লাভ করেছে।

পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের কমিটি গঠিত

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব—সমাজকল্যাণ মন্ত্রী

বুদ্ধ পূর্ণিমায় সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর

হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

স্বাস্থ্যের খোঁজ নিতে আমার দেশ সম্পাদকের বাসায় বিরোধীদলীয় নেতা

নিজেকে দেশ গড়ার শ্রমিক হিসেবে নিয়োজিত করতে চাই

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

শ্রম খাতের সমস্যা সমাধানে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী