হোম > জাতীয়

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন।

সফরকালে তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ এবং দুবাই এয়ার শো ২০২৫-এ অংশ নেন।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতের এয়ারফোর্স ও এয়ার ডিফেন্সের কমান্ডারের আমন্ত্রণে গত ১৬-২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফর শেষে ২০ নভেম্বর তিনি দেশে ফেরেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর শনিবার ঢাকা ত্যাগ করেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী