হোম > জাতীয়

আগামী সরকারের মন্ত্রী হতে চান না অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।’

মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। তিনি জানান, উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। তারা এখনও আমার রুমটি আমার জন্য রেখে দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে যে গাড়ি দিয়েছিলো, সেটিও এখনও পুলে ফেরত দেইনি।’

তিনি আরও বলেন, ‘ওই গাড়ির ড্রাইভার এখনও আমাকে ফোন করে বলে স্যার, আপনি বললেই আমি গাড়ি নিয়ে আসবো। এটা অনেক বড় কমফোর্ট, আমি ছাত্র-ছাত্রীদের পড়াবো।’

তিনি বলেন, আমি যেখানেই কাজ করেছি সততার সাথে করেছি। সব সরকারের সময়ই আমি ভালো ভালো জায়গায় কাজ করেছি। বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো। সর্বশেষ গভর্নর হয়েও তিন সরকার পেয়েছি।

নিজের বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে তিনি বলেন, বন্ধুর সঙ্গে গতকালও কথা হয়েছে। তবে সে কি হবে তা জানি না।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে