হোম > জাতীয়

হাজার কোটি টাকা আত্মসাতকারী সেই হারুনুর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতকারী হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। হারুনুর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত মোট ৬০ মামলায় পলাতক আসামি।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও হালিশহর থানার ৭টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ডবলমুরিং ও হালিশহর থানার ৩০টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, হারুনুর রশিদ গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় আত্মগোপন করে থাকেন। ডবলমুরিং থানা থেকে অধিযাচনপত্র মতিঝিল থানায় পাঠালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ডবলমুরিং থানা পুলিশের কাছে হারুনুর রশিদকে হস্তান্তর করে মতিঝিল থানা পুলিশ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ