হোম > জাতীয়

একুশের আলোক শিখা স্বাধীনতার পথ দেখিয়েছে: ত্রাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, একুশ আমাদের ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায়। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদের প্রবল উচ্চারণ, একুশ মানে অধিকার আদায়ে আপোসহীন পথচলা। একুশের প্রজ্বলিত আলোক শিখা স্বাধীনতার পথ দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশের দ্রোহ আর দাহে শাণিত প্রজন্ম এনেছে ২৪-এর গণঅভ্যুত্থান। যার সফলতম অধ্যায় আজকের এই নির্বাচিত সরকার।

শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, লালমনিরহাট আয়োজিত 'মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভাষা সৈনিক আবদুল কাদের প্রমুখ।

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা