হোম > জাতীয়

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন জটিলতার কারণে সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার বেলা ১১টার দিকে তিনি দেশে ফেরেন।

ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ উর রহমানকে রোববার আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার নাম ‘নজরদারি তালিকায় ’(ওয়াচলিস্ট) থাকায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য থামানো হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ইতোমধ্যে ইমিগ্রেশনের ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারত বা বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে তার নাম কী কারণে ওই ওয়াচলিস্টে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তা কেন এখনো অভিবাসন বিভাগের নথিতে সক্রিয় ছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এমবি

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে জার্মান পর্যটককে ফেরত দিল পুলিশ

বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ে স্থানান্তার হবে সচিবালয়: গণপূর্তমন্ত্রী

গণহত্যার বিচারে ধীরগতিই আ.লীগকে বিদেশে অপতৎপরতার সাহস জোগাচ্ছে: সাদিক কায়েম

বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের ডেঙ্গু বিষয়ে সেমিনার

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

সৌদির বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

ড. ইউনূসকে আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ