হোম > জাতীয়

জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অবগত নই

আইন উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

দেশে জরুরি অবস্থা জারি ও তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার দুপুরে আইন উপদেষ্টা এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ে আসিফ নজরুল বলেন, এ ধরনের সাক্ষাৎ প্রায়ই সেনাপ্রধান করে থাকেন।

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

তার আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে-রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন