হোম > জাতীয়

আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে অপূরণীয় শূন্যতা তৈরি হলো: ডাকসু ভিপি

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম খ্যাতিমান আলেম ও মুহাদ্দিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে মুফতি আহমদুল্লাহর অবদান ও আদর্শ তুলে ধরেন এবং শোকাহতদের প্রতি সমবেদনা জানান।

সাদিক কায়েমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

খ্যাতিমান আলেমে দ্বীন, প্রখ্যাত মুহাদ্দিস, হাজারও আলেমের উস্তাজ, জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম আল্লামা মুফতি আহমদুল্লাহ (রহ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মুফতি আহমাদুল্লাহ (রহ) তিনি কুরআন ও সুন্নাহর দিকে, সত্য ও সুন্দরের পথে মানুষকে আহ্বান করেছেন। তালিবুল ইলমদের তিনি কিতাবি শিক্ষাই দেননি শুধু, বনেছিলেন অনুকরণীয় এক আদর্শে। তাঁর অনন্য আখলাক, প্রজ্ঞা ও গভীর ইলমের কারণে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ও প্রিয়ভাজন ব্যক্তিত্ব।

মুফতি আহমদুল্লাহ (রহ)-এর ইন্তেকালে ইলমে ইসলামীর জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হল। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, শিষ্য, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে আরজি, তিনি যেন তাঁর বান্দাকে কবুল করেন, নসীব করেন জান্নাতুল ফিরদাউস। আমিন।

দেশবরেণ্য আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ রোববার সকাল ৬টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

জানা যায়, হাফেজ আহমদুল্লাহ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি ব্রেনস্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে