হোম > জাতীয়

অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের কাছে যে দাবি সাদিক কায়েমের

আতিকুর রহমান নগরী

আবু সাদিক কায়েম

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের কারণ অনুসন্ধান করে অতি দ্রুত পাবলিক রিপোর্ট প্রকাশ করার দাবি করেছেন ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

সাদিক কায়েম বলেন, রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তাঁদের সমস্ত গুনাহ মাফ করুন এবং সবাইকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। নিহত শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের ধৈর্যধারণ ও শোক সইবার তাওফিক দিন। আমিন।

সরকারকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে অতি দ্রুত পাবলিক রিপোর্ট প্রকাশ করতে হবে। একইসাথে, নিহত শ্রমিকদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাদের দেখাশুনা ও যাবতীয় মৌলিক প্রয়োজন পূরণ করা সরকারের দায়িত্ব।

তিন বিভাগের বিএনপির এমপিদের নিয়ে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী