হোম > জাতীয়

ছাত্রদলের পাহারায় চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছেন চুয়েটের ভিসি: সাদিক কায়েম

আমার দেশ অনলাইন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের তীব্র আপত্তির মুখে নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে প্রবেশকে নির্লজ্জতার নতুন উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিগত আট মাসে দেশের ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় দাসত্ব ও আনুগত্য বিবেচনায় উপাচার্য নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন বিএনপি সরকার।

সোমবার এক বিবৃতিতে চুয়েটের চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম লেখেন, নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে। শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না নিয়োগ পাওয়া বিএনপি নেতার। সকালে ছাত্রদলের ক্যাডারদের নিয়ে সাধারণ শিক্ষক পরিচয় দিয়ে এই ভিসি চোরের মতো ক্যাম্পাসে ঢুকেছে। এটাই এই ভিসির বাহাদুরির নমুনা ও যোগ্যতা।

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, গত আট মাসে নজিরবিহীনভাবে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে দলীয় নেতাদের বসিয়েছে বিএনপি সরকার। এসব নিয়োগে যোগ্যতার বদলে দেখা হয়েছে কার গোলামি কত বেশি।

আওয়ামী লীগ শাসনামলের ছাত্র রাজনীতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি অবরুদ্ধ ভিসিদের উদ্ধার করতে ত্রাণকর্তা হয়ে আসত ছাত্রলীগ; ক্যাম্পাসে টেন্ডার ও উন্নয়ন কাজে চলত ছাত্রলীগ ও প্রশাসনের ভাগবাটোয়ারার ব্যবসা। আর এখন ছাত্রলীগকে রিপ্লেস করে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনের দারোয়ানের ভূমিকা পালন করছে। এরকম পরিস্থিতিতে ভিসি পদটি এখন এক বিশাল লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে।

বিবৃতির শেষাংশে চুয়েট শিক্ষার্থীদের চলমান ন্যায্য আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সাদিক কায়েম অনতিবিলম্বে বিতর্কিত উপাচার্যের অপসারণ দাবি করেন।

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, প্রধানমন্ত্রীকে হিন্দু নেতারা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের বর্বরোচিত হামলায় হেফাজতের গভীর শোক

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ

দিল্লির আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ

পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার

সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা