হোম > জাতীয়

মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের খবর অসত্য

গণপূর্ত মন্ত্রণালয়ের দাবি

স্টাফ রিপোর্টার

সম্প্রতি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘মন্ত্রীদের জন্য ৯০৩০ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার, সুইমিংপুলসহ আরও কী কী থাকছে’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

ওই প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে, সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন করেনি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত তথ্য হচ্ছে, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এমন একটি প্রস্তাব করা হলেও মন্ত্রণালয়য় থেকে প্রকল্পটি বিবেচিত হয়নি। এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার অনুরোধ করা যাচ্ছে।

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে সরকারের ৯ সিদ্ধান্ত

নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী, সরকারের কাছে জবাব চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

উপকূলে তিন দিন বৃষ্টি ঝরলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক