হোম > জাতীয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, ভেনেজুয়েলায় সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

একইসঙ্গে এই দুর্যোগের কঠিন সময়ে ভেনেজুয়াবাসীর পাশে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি এই সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

শোকবার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার চলমান দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করেন।

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত