হোম > জাতীয়

আহতদের পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসতে হবে

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম

স্টাফ রিপোর্টার, সাভার

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের (রিহ্যাবিলিটেশন) প্রয়োজন হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এজন্য যে আর্থিক বরাদ্দের প্রয়োজন, তার জন্য রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত (ছাত্র-জনতা) রোগীদের দেখতে এসে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নেতারা এসব কথা বলেন।

এ সময় তারা আহত ভর্তি রোগীদের চিকিৎসার অগ্রগতি, চাহিদা ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তারা হাসপাতালের চিকিৎসা ও লজিস্টিকস সাপোর্টের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের প্রতিনিধি সিনিয়র সহকারী সচিব (পিআরএল) ড. মো. আখতারুজ্জামান তালুকদার, ড. মো. ফরিদুল ইসলাম (পিআরএল), মো. ইহসানুল হক (পিআরএল), যুগ্ম সচিব মোহাম্মদ শফিউল্লাহ (অবসরপ্রাপ্ত), সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আলী (পিআরএল), উপসচিব (অবসরপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম,) জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিটিউট ও হাসপাতালের প্রতিনিধি সহকারী অধ্যাপক ভিট্রিও রেটিনা ও ডা. যাকিয়া সুলতানা নীলা এবং বিশেষ সেলের প্রতিনিধি সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আহতদের সকলেই চোখের মারাত্মক সমস্যা নিয়ে ভর্তি হন। তাদের চোখের সমস্যার অনেকটা উন্নতি হলেও এখনো অনেক সময় চিকিৎসা করার প্রয়োজন রয়েছে। অধিকাংশের অন্তত একটি চোখ অন্ধই থাকবে। কাউকে কাউকে বিদেশে চিকিৎসা করানো হলে সমস্যার সমাধান কিছুটা সমাধান হতে পারে। কয়েকজনকে বিদেশে চিকিৎসা জন্য নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি দলে পক্ষ থেকে বলা হয়, তাদের চিকিৎসা পরবর্তী রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন) প্রয়োজন হবে, সেজন্যে আর্থিক বরাদ্দর প্রয়োজন আছে। এটা যেমন রাষ্ট্র করবে, তেমনি ব্যক্তিকে এগিয়ে আসতে হবে, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ফোরাম নিজেও সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে বলে জানান তিনি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ