হোম > জাতীয়

হামের উপসর্গে আরো ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩১

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭২ জনের। এতে সব মিলিয়ে হামের নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩১ শিশু।

এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৯৭৯ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৩৪ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৯ হাজার ৩৮৪ শিশু। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগের ২ জন করে রয়েছে। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৫৮ জন।

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

পিএসসির দুই সদস্যের পদত্যাগ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আমিনবাজারের বর্জ্যস্তূপে সবুজের সমারোহ, ‘রূপান্তর’ প্রকল্পের উদ্বোধন

ডব্লিউএইচওর পদ পেতে জালিয়াতি: পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ১১১ সংসদ সদস্যকে ডিও লেটার দিলেন মৎস্যমন্ত্রী

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতদের মধ্যে তিনজনের পরিবারের সন্ধান মেলেনি: পুলিশ