হোম > জাতীয়

দেশ গড়তে লাখো কণ্ঠে শপথ পড়ালেন উপদেষ্টা শারমীন মুরশিদ

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে।

শনিবার ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাইয়ের চেতনায় দেশ গড়তে ঢাকাসহ ৬৪ জেলা- উপজেলায় ভার্চুয়ালি লাখো কন্ঠে শপথ বাক্য পাঠ করান।

উপদেষ্টা বলেন, আমরা এখানে শুধু একটি সেবা মেলা বা সমাবেশ করতে আসেনি। আমরা এসেছি এক নতুন সামাজিক চুক্তি সম্পাদন করতে। আমরা এসেছি একটি নতুন দিনের অঙ্গীকার করতে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক ও মর্যাদার বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।

তিনি বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হলো রাষ্ট্রের চরিত্রে মানবিকতার পুনর্জাগরণ। আজ থেকে রাষ্ট্র আর দূর থেকে দেখা কোন অচেনা প্রতিষ্ঠান নয়। আজ থেকে রাষ্ট্র হবে আপনার সবচেয়ে কাছের বন্ধু।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা একটি শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না।

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হবে

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী

সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলে রেললাইন সম্প্রসারণে জনগণের প্রত্যাশা পূরণ হবে

কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়, গঠিত হচ্ছে ওয়াসা

প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে ট্রেনের অগ্রিম টিকিট কাটার পরামর্শ

দেশজুড়ে আরও ৫ দিন থাকবে বৃষ্টি

হামে আক্রান্ত শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী