হোম > জাতীয়

সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ৬ নং সেন্টমার্টিন ইউনিয়নস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয় ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হলেও নৌবাহিনীর এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন তাদের জীবনে বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সেন্টমার্টিন দ্বীপের জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপকূলীয় অঞ্চলসহ প্রান্তিক মানুষজনকে চিকিৎসা সেবা প্রদানে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে