হোম > জাতীয়

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিডা চেয়ারম্যানের সাক্ষাৎ

আতিকুর রহমান নগরী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী। আগামীকাল সোমবার সফর শেষে তিনি দেশে ফিরে যাবেন।

রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, ভোট হবে ধাপে ধাপে

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

হাজিদের ৫ কোটি টাকা ফেরত দেবে সরকার, কে কত পাবেন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি