হোম > জাতীয়

পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে সুষ্ঠু হবে না নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন কিনা তা নিয়ে রিপোর্ট দিতে হবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে। তবে রিপোর্ট হতে হবে স্বচ্ছ।

এসময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার টার্নআউট অনেক বেশি হবে।

পর্যবেক্ষক সংস্থার জন্য এবার কিছু চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে সানাউল্লাহ বলেন, অতীতকে কোনোভাবে সামনে আনতে চাই না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইসি। কোনো অবস্থাতেই পক্ষপাতিত্বমূলক আচরণ করা যাবে না।

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি