হোম > জাতীয়

মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

স্টাফ রিপোর্টার

মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য প্রস্তুত ৬ গাড়ি। ফাইল ছবি

বিএনপি সরকারের কার্যক্রমে গতি ফেরাতে মন্ত্রিসভায় কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে শপথ নিতে যাওয়া নতুন সদস্যদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। সরকারি যানবাহন অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের কাছে ছয়টি গাড়ি চাওয়া হয়েছিল। চাহিদা অনুযায়ী গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তবে সেখান থেকে ঠিক কয়টি গাড়ি আজ ব্যবহার করা হবে, তা নিশ্চিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগই শুধু বলতে পারবে।

এদিকে, মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া অন্তত চারজন নতুন মুখের নাম এরই মধ্যে জানা গেছে।

সম্ভাব্য এই নতুন সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুরুতে প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এর মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এবার সেই মন্ত্রিসভাতেই নতুন করে যুক্ত হতে যাচ্ছেন আরও কয়েকজন সদস্য।

উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

নিরাপত্তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের: রাষ্ট্রপতি

কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে ৯ দফা সহযোগিতায় সম্মত চীন

সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা জরুরি: প্রধানমন্ত্রী

৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন