হোম > জাতীয়

ঈদযাত্রায় স্বস্তি দিতে তিন জাহাজ উদ্বোধন

আমার দেশ অনলাইন

ঈদযাত্রা স্বস্তির করতে হাতিয়া ও ভোলাগামী নতুন তিনটা জাহাজ উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

এসময় তার সঙ্গে প্রতিমন্ত্রী মো রাজিব আহসান এমপি ও হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিসি এর নতুন তিনটি জাহাজ উদ্বোধন করেন তিনি। ঢাকা থেকে হাতিয়ার নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা বেতুয়া নৌপথে মধুমতি জাহাজ চলাচল করবে।

এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌপরিবহন মন্ত্রী।

মন্ত্রী জানান, ঈদযাত্রা ঘিরে সাতদিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের জন্য ইজারা চার্জ মৌকুফ করে দেয়া হয়েছে। এই ব্যয় আমরা বহন করবো। মালামাল নিয়ে হয়রানির কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘আজ যেই বিনামূল্যের সেবা (হুইল চেয়ার, ট্রলি) চালু করা হয়েছে, তা অব্যাহত থাকবে। এরজন্য ভবিষ্যতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া, ঈদের মৌসুমকে কেন্দ্র করে পরিবহনে জ্বালানি তেলের সংকটের কোনো আশঙ্কা নেই বলেও সুস্পস্টভাবে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী।

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

কাতারের সাবেক আমিরের নামে ঢাকার সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল