হোম > জাতীয়

বাংলাদেশিদের জন্য ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম ‘স্পার্ক’ চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষে স্পার্ক নামে একটি ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম যৌথভাবে চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস এবং জাপানের উইক কো লিমিটেড। সোশ্যাল বিজনেস ডে দ্বিতীয় দিনের আয়োজনের সাইডলাইনে এ উপলক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা স্মারকে সই করেন জাপানের উইক কো. লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে এমন একটি সহযোগিতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা মানুষকে সংযুক্ত করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে এবং কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। স্পার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করা হবে। এটি দক্ষতাভিত্তিক আয় ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করবে, ডিজিটাল প্রোফাইল ও চাকরিপ্রার্থীর সঙ্গে নিয়োগকারীর সংযোগ তৈরি করে কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নে সহায়তা করবে। একইসঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র বিনিয়োগ এবং সম্পদ গঠনের সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

এএস

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

অসম চুক্তি বাতিল ও নিজস্ব সম্পদ ব্যবহারের তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যারা

নৌপথের নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক